রাজ্যপালের প্রত্যক্ষ মদতে তৃণমূল নেতা মন্ত্রীদের বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় - The News Lion

রাজ্যপালের প্রত্যক্ষ মদতে তৃণমূল নেতা মন্ত্রীদের বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;  রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, রাজ্যপাল রক্তচোষা। বাংলায় গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন তিনি। প্রত্যেকদিন প্ররোচনা দিচ্ছেন যাতে বাংলা অশান্ত হয়। কল্যাণের অভিযোগ, রাজ্যপালের প্রত্যক্ষ মদতে এবং চক্রান্তে তৃণমূল নেতা মন্ত্রীদের বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে।


 রবিবার রিষড়ার ওয়েলিংটন জুটমিল এলাকায় দুঃস্থদের খাদ্য সামগ্রী মাস্ক-স্যানিটাইজার বিলি করেন তিনি। কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। শ্রীরামপুরের সাংসদ বলেন, 'বাংলার প্রতিটি মানুষকে বলছি যে যেখানে থাকেন সেখানকার থানায় রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করুন। আমি জানি রাজ্যপাল থাকাকালীন ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবেনা কিন্তু একদিন উনি রাজ্যপাল থাকবেন না। তখন সেই কেস ওপেন হবে তখন তার বিচার হবে আর তখন ওর জায়গা হবে প্রেসিডেন্সি জেলে।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.